যুক্তরাজ্য ইরানে সেনা পাঠাবে না: কিয়ার স্টারমার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ । ৯:৩০ অপরাহ্ণ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের সঙ্গে চলমান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা পুরোপুরি খারিজ করেছেন। তিনি বলেছেন, “এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াতে চাই না।”

স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করছে। এর লক্ষ্য ব্রিটিশ নাগরিক, দেশীয় স্বার্থ এবং মধ্যপ্রাচ্যে মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা। তিনি আরও জোর দিয়ে বলেছেন, “হরমুজ প্রণালী পুনরায় সচল করার প্রচেষ্টায় ব্রিটেন কাজ চালিয়ে যাবে, কিন্তু এ যুদ্ধে আমরা নিজেদের টেনে আনব না।”

তবে সরাসরি যুদ্ধে অংশ না নেওয়া সত্ত্বেও যুক্তরাজ্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। হুমকিপূর্ণ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলার জন্য ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি, ইরান থেকে ছোড়া প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্রিটিশ যুদ্ধবিমানও মোতায়েন করা হয়েছে।

সম্পাদক : , নির্বাহী সম্পাদক : ।  কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত  ২০২৬

প্রিন্ট করুন