জ্বালানি সংকটে স্কুল-কলেজে অনলাইন ক্লাসের চিন্তা, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ । ৫:৩৫ অপরাহ্ণ

জ্বালানি সংকট মোকাবিলায় দেশের মহানগরীগুলোর স্কুল-কলেজে অনলাইন ও সশরীরে মিলিয়ে (ব্লেন্ডেড) ক্লাস চালুর বিষয়টি বিবেচনা করছে সরকার। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জ্বালানি সংকটের প্রভাব কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিকল্প পদ্ধতিতে পাঠদান চালুর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকেই নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ অবস্থায় জ্বালানির ব্যবহার কমাতে সশরীরে ক্লাস আংশিক কমিয়ে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা বিবেচনায় আনা হয়েছে।

উল্লেখ্য, রোজা ও ঈদের ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিন বন্ধ থাকার পর গত রোববার থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় কার্যক্রম শুরু করেছে।

সম্পাদক : , নির্বাহী সম্পাদক : ।  কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত  ২০২৬

প্রিন্ট করুন