খুঁজুন
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ, ১৪৩৩

নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন

যুক্তরাজ্যের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস। ২৯ মার্চ রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়াটারসাইড ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। নর্দাম্পটন ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস চেম্বার এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ্যাম্পটনশায়ারের লর্ড-লেফটেন্যান্ট জেমস সন্ডার্স-ওয়াটসন। তিনি অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজনেস চেম্বারের চেয়ারম্যান কাউন্সিলর নাজ ইসলাম, নর্থ্যাম্পটনের মেয়র কাউন্সিলর জেন বার্চ, লর্ড রামি রেঞ্জার, মুক্তিযোদ্ধা এম এ মালেক খানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নর্দাম্পটনে প্রায় ১৫ হাজার ব্রিটিশ-বাংলাদেশির বসবাস রয়েছে এবং তারা ব্রিটেনের মূলধারায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। স্বাধীনতা দিবসের এ আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন।

কাউন্সিলর নাজ ইসলাম জানান, গত পাঁচ বছর ধরে বিশ্ববিদ্যালয় ও বিজনেস চেম্বার যৌথভাবে এ আয়োজন করে আসছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম ও আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ইতিহাস ও গৌরব তুলে ধরার সুযোগ তৈরি হয়।

পতাকা উত্তোলনের পর বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য ১৭ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অতিথি শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বাংলাদেশ: আ বার্থ অব আ নেশন’ প্রদর্শন করা হয়, যেখানে ১৯৭১ সালের বীরত্বগাথা ও গণহত্যার চিত্র তুলে ধরা হয়।

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই আয়োজনের মাধ্যমে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সম্পৃক্ততা বাড়ানো হবে।

সিলেটে সংরক্ষিত আসনে মনোনয়ন সংগ্রহ করলেন তাহসিন শারমিন তামান্না

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
সিলেটে সংরক্ষিত আসনে মনোনয়ন সংগ্রহ করলেন তাহসিন শারমিন তামান্না

সিলেট বিভাগে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তাহসিন শারমিন তামান্না। সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে তিনি সিলেট বিভাগের প্রথম নারী হিসেবে এই দৌড়ে অংশ নিয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

তামান্না হলেন দীর্ঘদিন ধরে নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার হোসেন দিনার-এর ছোট বোন। পারিবারিকভাবে রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠায় শৈশব থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে আসা এই নেত্রী রাজপথের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

বর্তমানে তিনি সিলেট জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব ইতোমধ্যে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তাকে পরিচিত মুখে পরিণত করেছে।

বিশেষ করে নিখোঁজ ছাত্রনেতা ইফতেখার হোসেন দিনারের রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করেই তার রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ভাইয়ের অনুপস্থিতিতেও সেই আদর্শ ধারণ করে তিনি ধারাবাহিকভাবে মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বে সরকার গঠনের পর দলটির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়। সংরক্ষিত মহিলা আসনসহ বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থাকা নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।

এই প্রেক্ষাপটে তাহসিন শারমিন তামান্নার মনোনয়নপত্র সংগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই। তাদের মতে, দলীয় আদর্শে বিশ্বাসী, ত্যাগী ও মাঠপর্যায়ের নেতৃত্ব থেকে উঠে আসা নারী নেত্রীদের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হলে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হবে।

সিলেট বিভাগের এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন নতুন আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

আল-বারাকাহ মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসায় ইফতেতাহী দারস অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
আল-বারাকাহ মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসায় ইফতেতাহী দারস অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত আল-বারাকাহ মোহাম্মদিয়া ইসলামিয়া গৌরীনগর মাদ্রাসায় ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের ইফতেতাহী দারস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) মাদ্রাসা মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার মুহতামীম হাফিজ মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং হাফিজ মাওলানা ইমরান হুসাইন সেলিম ও মাওলানা আফজল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশ-বিদেশের খ্যাতিমান উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত আলেম হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস হযরত মাওলানা আহমদ আলী (জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার, সিলেট), শিক্ষা সচিব ও মুহাদ্দিস হযরত মাওলানা আতাউল হক জালালাবাদী (জামিয়া কাসিমুল উলুম দরগা, সিলেট), এবং মুহাদ্দিস হযরত মাওলানা ক্বারী তৈয়বুর রহমান (লাফনাউট মাদরাসা, গোয়াইনঘাট)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ, আল-ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট লেখক ও সাংবাদিক মাওলানা রশিদ আহমদ। এছাড়াও লিডিং ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউর রহমানসহ বিভিন্ন মাদ্রাসার মুহতামীম, মুহাদ্দিস ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে নতুন শিক্ষাবর্ষের জন্য শায়খুল হাদীস হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হযরত মাওলানা জামিল আহমদ, যিনি সাহেবযাদায়ে আল্লামা বায়মপুরী (রহ.)।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র আব্দুর রহিম এবং নাশীদ পরিবেশন করেন আবিদ আহমদ। পরে আগত আলেমগণ তাদের বক্তব্যে কুরআন-হাদীসের শিক্ষার গুরুত্ব, নৈতিকতা ও দ্বীনি শিক্ষার প্রসারে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন, দলইরগাঁও মাদরাসার মুহতামীম হযরত মাওলানা সিকান্দার আলী ক্বাসিমি, খাগাইল মাদরাসার সাবেক শিক্ষক হযরত মাওলানা সুহেল আহমদ, অত্র মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা রুমেল আহমদ, খাগাইল মাদরাসা নাইবে মুহতামীম হযরত মাওলানা মুদ্দাচ্ছির আহমদ, কাজির বাজার মাদরাসার শিক্ষক হযরত মাওলানা আব্দুল হাসিব, হযরত মাওলানা নাজমুদ্দিন, আনওয়ারুল উলূম বর্নি মাদরাসার মুহতামীম হযরত মাওলানা আব্দুল লতিফ, খাগাইল মাদরাসার শায়খুল হাদীস হযরত মাওলানা মাশহুদুর রহমান হামিদী, কলাবাড়ী মাদরাসার শিক্ষক হযরত মাওলানা মুফতী কয়েস আহমদ, গৌরীনগর আল-ইসলাহ ক্বওমী ছাত্র পরিষদের সভাপতি হযরত মাওলানা ক্বারী আজাদুর রহমান, সেক্রেটারি হযরত মাওলানা হাবীবুর রহমান ও অত্র এলাকার বিশিষ্ট আলিমে দ্বীন ও মুরুব্বীয়ানে কেরাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র আব্দুর রহিম এবং নাশীদ পরিবেশন করেন আবিদ আহমদ। আগত আলেমগণ তাঁদের বক্তব্যে কুরআন-হাদীসের শিক্ষা বিস্তার, নৈতিকতা চর্চা এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুক্তরাজ্যে অবস্থানরত গোয়াইনঘাটবাসীদের অন্যতম সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ তাদের যুক্তরাজ্য শাখার নতুন পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করেছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও সম্প্রসারণের লক্ষ্যে আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
শুক্রবার (১০ এপ্রিল) সংগঠনের সভাপতি নিয়াজ মোর্শেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তোরাব আলী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন ছাদিকুর রহমান, মোঃ আকতার মিয়া ও মফিজ আহমদ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সুজন মিয়া। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন, মোঃ নাছির উদ্দিন ও বোরহান উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মহি উদ্দিন সুমন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আল মামুন ও হাসান আহমদ দায়িত্ব পেয়েছেন। শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন ইয়াসিন আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসাইন আহমদ, অর্থ সম্পাদক কফিল আহমদ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার।
ক্রীড়া সম্পাদক হিসেবে ফয়েজ আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিফতাহ আহমদ মোহন, মহিলা বিষয়ক সম্পাদক মিস নাফিসা আক্তার এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে তোফায়েল আহমদ দায়িত্ব পালন করবেন। আইসিটি বিষয়ক সম্পাদক হিসেবে সালমান আহমদ তানিম দায়িত্ব পেয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আলী সুমন, রাসেল আহমদ হৃদয়, সাইফুর রহমান মিলাদ, সালেহ আহমদ, রাকিব আলী, তৌফিক মুরাদ রোমেল, আমিরুল ইসলাম, সুলতান আহমেদ, রাকিবুল ইসলাম সুমন, জাহাঙ্গীর আলম, রুবেল আহমদ, জহির উদ্দিন, সাজু দে, আলামিন আহমদ, এনামুল ইসলাম, নাঈমুল ইসলাম ফরহাদ, জুবায়ের আহমদ, আরিফুল ইসলাম মোহাইমিন, সুলতানা আক্তার রুবি, এহসান এলাহি রাফি, রুবেল আহমদ (২), মুজাক্কির আহমদ, জুনেদ আহমদ, আবুল হোসেন, মাহবুব হাসান ইমন, খালেদ হোসেন ছাদসহ মোট ৪৮ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের সভাপতি নিয়াজ মোর্শেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটি প্রবাসে বসবাসরত গোয়াইনঘাটবাসীদের ঐক্য, উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।-প্রেস বিজ্ঞপ্তি